লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমির দায়িত্বশীল লোক হিসেবে কীভাবে বলেন ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতারা যদি এ ধরনের কথা বলেন, সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এ কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।

এ্যানি আরও বলেন, ‘এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। যার কারণে আমরা খুব বেশি গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এ গণসংযোগে আমরা এখনই নামিনি। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলনসহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুরসহ সারা দেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এর মধ্যে থেকেই আমরা কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাব।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিল। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিল, যদি এটা না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে।’

অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতারা।

আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম।

সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X