কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা তেমন একটা বিরল নয়। তাই হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন বিচলিত হননি তিনি। কিন্তু একটু পরই কোবরাটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় বসিয়ে দেয়। এরপরই ঘটে আসল ঘটনা।

সাপের কামড় খেয়ে আতঙ্কিত না হয়ে উলটো সাপকে কামড়ে দেয় সেই কৃষক। কামড় দিয়ে মেরেই ফেলে সেই সাপটিকে। অদ্ভুদ এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশকে সেই কৃষক জানিয়েছে তিনি ক্ষেতে কাজ করছিলেন। সে সময় সাপটি তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা পেলেও সাহস হারাননি তিনি। তখন রাগ হয়ে তিনি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দেন।

স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায় তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসী দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন। পরে তিনি বলেন সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ।

যদি সামান্য বিষ তার মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই করা উচিত নয়। স্থানীয়রা ভেবেছিল তিনি হয়তো মজা করছেন। কিন্তু পরে মাঠে গিয়ে দেখেন সাপটা সত্যিই মরে পড়ে আছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X