চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিরা–গুপ্তছড়া নৌরুট

বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস। ছবি : কালবেলা
চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস। ছবি : কালবেলা

চট্টগ্রামের সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছেন নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) সকালে গুপ্তছড়াঘাটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ মহতি উদ্যোগের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। শুধু তাই নয় এখন থেকে বিনামূল্যে মরদেহ পরিবহন ও গর্ভবতী মা বোনদের যাতায়াত খরচও এ ফাউন্ডেশন বহন করবে। নুরুল মোস্তফা খোকন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিম গুপ্তছাড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, এ উদ্যোগ সন্দ্বীপের যাত্রীসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। নুরুল মোস্তফা খোকনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা-সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায় সূচিত হবে।

নুরুল মোস্তফা খোকন বলেন, এখন থেকে আমার এ স্পিডবোটে মরদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এ সার্ভিস পাবেন— দিন-রাত ২৪ ঘণ্টা।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারিতে আরও ৫টি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

পল্টুন প্রকল্প নিয়ে বিশিষ্ট সমাজসেবক বলেন, সন্দ্বীপবাসী বছরের পর বছর হাঁটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। আজ সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে।

নিজের উদ্দেশ্য সম্পর্কে নুরুল মোস্তফা বলেন, আমি এখানে এমপি হতে আসিনি— এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X