চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কাজের ধারাবাহিক ফলস্বরূপ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

তিনি বলেন, আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরের মোকাবিলা করতে পারে না, তারাই সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে।

শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি হিসেবে সাদ্দাম হোসেন বলেন, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়; শুধু রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করি। নবীর (সা.) সময়েও ইসলামের বার্তা যেন মানুষের কাছে পৌঁছাতে না পারে সেই জন্য নানা অপবাদ দিত মুশরিকরা। আজও একই ধারা দেখা যায়।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করে তা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X