‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যাপারে কিছুই জানে না তার পরিবার। তবে ককটেল বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি। কিন্তু আতঙ্কে আছে তার পরিবার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী ছয়জনের একটি গ্রুপ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটায়।

মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম বলেন, বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ককটেলের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে।

আর বিএনপি নেতার ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ৬ জন একত্রে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির ভয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে তার মা ও পরিবার আতঙ্কের কারণে ঘরে থাকতে চাচ্ছেন না।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X