বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জামায়াতের ঝটিকা মিছিল

বগুড়ায় জাময়াতের ঝটিকা মিছিল। ছবি : কালবেলা
বগুড়ায় জাময়াতের ঝটিকা মিছিল। ছবি : কালবেলা

বগুড়া পৌর এলাকার বাইরে ঢাকা-রংপুর মহাসড়কে ঝটিকা মিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরতলীর নওদাপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর যাওয়ার পর শহর জামায়াতের আমীর আবিদুর রহমান একক বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াত আমীরসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াত। তারই অংশ হিসেবে শহর জামায়াত শুক্রবার ঝটিকা মিছিল করে। শহরে জামায়াত বিক্ষোভ মিছিল করবে এমন খবর পেয়ে পুলিশ শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয়। কিন্তু তারা শহরে কোনো মিছিল না করে শহরতলীর নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মিছিল করে।

মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমীর বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততোদিন দেশের অকল্যাণ হবে। অবিলম্বে তিনি সরকারের পদত্যাগ দাবির পাশাপাশি কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবি করেন।

যোগাযোগ করা হলে বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ বলেন, তাদের কেন্দ্রীয় কর্মসূচির বিষয়টি জানার পর শহরজুড়ে পুলিশি টহল জোরদার করা হয়। এ কারণে শহরে কোনো কর্মসূচি পালন না করে তারা শহরতলীর নওদাপাড়া এলাকায় মহাসড়কে একটি ঝটিকা মিছিল করে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ সেখানে পৌঁছার আগেই তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X