মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

জমির বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গাবতলী থানা। ছবি : সংগৃহীত
গাবতলী থানা। ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ভুট্টু ইসলাম (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে যুবক আহত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভুট্টু ইসলাম ওই গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত স্বাধীন একই এলাকার আবু সাইদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্টু ও তার পরিবার একটি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই জমি স্বাধীন ও তার পরিবারের সদস্যরা তাদের বলে দাবি করে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে দুই পরিবারের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এতে উভয়পক্ষের মাঝে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভুট্টু ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নিকটস্থ সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর পক্ষের স্বাধীন নামে যুবক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে এলাকাবাসী জানায়।

গাবতলী থানার ওসি সেরাজুল হক কালবেলাকে জানান, দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ একজন খুন হওয়ার খবর পেয়ে তিনি ওই লাশ দেখতে সারিয়াকান্দি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, গাবতলীর দুর্গাহাটার কৃত্তনিয়া গ্রামে মারপিটে এক ব্যক্তি গুরুতর আহত হলে সারিয়াকান্দি উপজেলা হাসপাতাল কাছে হওয়ায় সেখানে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দেখে মনে হচ্ছে ধারালো দায়ের কোপে তিনি নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X