ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৬২ জন রোগীর জন্য বরাদ্দ ১ কেজি মুরগি!

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেনী। ছবি : সংগৃহীত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেনী। ছবি : সংগৃহীত

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বসবাসরত ১ লাখ ২৩ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র মাধ্যম। উপজেলার এই হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য আসেন রোগীরা। চিকিৎসার মান ভালো হলেও খাবারের বিষয়ে চরম অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

ঠিকাদার অধিক লাভের জন্য রোগীদের খাবার পরিবেশনে চরম দুর্নীতি করছে বলে জানান হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা ভাত দেওয়া হয় রোগীদের। দুই বেলায় ৬২ জন রোগীর খাবার জন্য মাছ ও মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে প্রতিদিন বরাদ্দ দেওয়া হয় ১ কেজি ৩০০ গ্রামের একটি মুরগি। অনেক রোগীর অভিযোগ সকালের নাশতায় ডিম কলা পাউরুটি থাকলেও অনেক সময় পচা ডিম পচা কলা দেওয়া হয় রোগীদের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও রোগীরা পাচ্ছে না এর প্রতিকার।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালের খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছেন, মেসার্স আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম। এই হাসপাতালে প্রতিদিন প্রতিজন রোগীর জন্য ১৭৫ টাকা করে বরাদ্দ রয়েছে সরকারিভাবে। সকালের নাশতা ৩৫ টাকা, দুপুরের খাবার ৭০ টাকা, রাতের খাবার ৭০ টাকা। সব মিলিয়ে বর্তমানে একজন রোগীর জন্য ঠিকাদার গড়ে ৬০ টাকাও খরচ করছে না বলে জানান তারা।

এ বিষয়ে হাসপাতালে খাবার সরবরাহকারী মেসার্স আলম ব্রাদার্স এর স্বত্বাধিকারী জানে আলমের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বলেন, রোগীদের জন্য যা বরাদ্দ তাই দেওয়া হচ্ছে ৩১ জন রোগীর জায়গায় যদি ৭০ জন রোগী ভর্তি থাকে তবে আমি বরাদ্দের বাইরে গিয়ে বাকি ৪০ জনের খাবার কোথায় থেকে সরবরাহ করব। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দের বাইরে গিয়ে আমার পক্ষে খাবার সরবরাহ করা সম্ভব নয়।

হাসপাতালে ভর্তি রোগী মরিয়ম (৪৫) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ ৪ দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, আমরা গরিব মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসছি। খাবারের যে মান তা আসলে সব চেয়ে নিম্নমানের। মাংস কখনো দেওয়া হয় না। শুধু আলু দেওয়া হয় এবং একটু পাতলা ডাল দেওয়া হয়। যে খাবার হাসপাতালে দেওয়া হয় তা গরিব মিসকিনেও খায় না। যারা এই খাবার পরিবেশনের দায়িত্বে আছে তারা রোগীদের হক মেরে খাচ্ছেন।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি মো. আব্দুল হাই এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিদিন ৩১ এর দ্বিগুণ ৬২ জন রোগীর জন্য আমাকে এক কেজি ৩০০ গ্রাম মুরগি দেওয়া হয়। জবাই এর পরে কাটাবাছা করে, এই মুরগিকে ৬২ পিস করে রোগীদের দিতে হয়। মুরগি কাটতে গিয়ে আমার হাত যে কাটে না এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রুবায়েত বিন করিমের কাছে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালে খাবার পরিবেশনের এই অনিয়মের অভিযোগ শুনেছি, রোগীরাও অভিযোগ দিয়েছে, বাবুর্চি ও আমাদের বলেছে, আমরা আমাদের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১০

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১১

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১২

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৩

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৪

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৫

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৭

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৮

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

২০
X