বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

চিরনিদ্রার দেশে ধর্মেন্দ্র, গুজব নাকি সত্যি?

ধর্মেন্দ্র I ছবি: সংগৃহীত
ধর্মেন্দ্র I ছবি: সংগৃহীত

বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভারতীয় চলচ্চিত্র জগৎ হারাল এক কিংবদন্তিকে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। এমন খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় গণমাধ্যমগুলোতে। তবে অভিনেতার মারা যাওয়ার বিষয়টি গুজব বলে জানালেন ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের খবর বারবার ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সোমবার সন্ধ্যার পর থেকে হাসপাতালে অভিনেতাকে দেখতে তারকাদের বাড়তে থাকা ভিড় ক্রমেই উদ্বেগ বাড়িয়ে তোলে অনুরাগীদের মধ্যে। তবে বারবার এই ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিরক্ত গোটা পরিবার। তবে মঙ্গলবার সকাল থেকেই ধৈর্যের বাঁধ ভাঙে হেমার। ধর্মেন্দ্র সম্পর্কে ছড়িয়ে পড়া মৃত্যু-গুজবের তীব্র প্রতিবাদ করেন তার স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী।

নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্র এখন চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তিনি তার প্রকাশিত পোস্টে লিখেছেন, 'যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তাকে বুঝুন।

অভিনেত্রী আরও বলেন, এমন ভিত্তিহীন খবর শুধু পরিবারের সদস্যদেরই নয়, অসংখ্য অনুরাগীদের মনেও ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। তিনি সবাইকে অনুরোধ করেছেন, যাচাই না করে কোনও খবর যেন কেউ শেয়ার না করেন।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলছেন তিনি। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকি, সদ্য প্রকাশ্যে এসেছিল তার পরবর্তী ছবির ঝলক।

এর আগে একাধিকবার ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এলেও পরিবারের পক্ষ থেকে সেটিকে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ’ বলে জানানো হয়েছিল। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সে সময় তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমি একদম ভালো আছি।’

গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী হেমামালিনী বিমানবন্দরে পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন এবং তিনি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানান। তবে এর মাত্র এক সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্রর স্বাস্থ্যের এমন অবনতির খবরে উদ্বিগ্ন বলিউড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১০

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১১

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১২

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৩

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৪

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৫

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৬

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৭

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৮

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১৯

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

২০
X