বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন। ছবি : কালবেলা

বিএনপি অফিস ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগ ও হাতবোমা ফটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের মামলায় বরগুনা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা পৌর শহরের খারাকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বরগুনা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে একটি মামলা দায়ের করেন প্রয়াত জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম (শিপলু)।

মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ১ নম্বর আসামি করে ১৫৮ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় মোজাম্মেল হোসেন ১১৪ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মোজাম্মেল হোসেন নিজ বাসায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বরগুনা থানার ওসি ইয়াকুব হোসেন বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির মামলার এজাহারভুক্ত আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X