শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

শরীয়তপুর পৌরসভায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার। ছবি : কালবেলা
শরীয়তপুর পৌরসভায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার। ছবি : কালবেলা

শরীয়তপুর পৌরসভায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ এ বিষয়ে একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তাররা হলেন- ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার আব্দুল খানের ছেলে উজ্জল খান (৩৫) এবং দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪১)।

পুলিশ জানায়, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে রাতে ওই এলাকায় যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ সন্দেহবশত তাদের থামায় এবং তল্লাশি চালায়।

তল্লাশিতে উজ্জল খানের প্যান্টের কোমর থেকে ৩২ বোরের ৬ চেম্বার বিশিষ্ট একটি রিভলবার উদ্ধার করা হয়। সঙ্গে থাকা লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চেকপোস্টে মোটরসাইকেলটি থামতে না চাইলে আমরা তাদের আটক করি। পরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর উজ্জল ও সুমনকে গ্রেপ্তার করি। পরদিন মঙ্গলবার সকালে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১০

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৩

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৫

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৬

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৭

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৮

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৯

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

২০
X