চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

নিহত রুহুল আমিন। ছবি : সংগৃহীত
নিহত রুহুল আমিন। ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, তিনি ডাকাত দলের হামলার শিকার হয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X