শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে ৩টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিচ্ছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দিচ্ছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দলীয় ২০ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে চারজন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা নেওয়া শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

এর মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ নজরুল ইসলাম।

এছাড়াও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইমরান হোসেন, খেলাফত আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাছান, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দবির হোসেন শেখ, জনতার দলের প্রার্থী পারভেজ মোশারফ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন ও নাসির বন্দুকছি।

এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট) সংসদীয় আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X