সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতির ভিত্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়, প্রতিশ্রুতির বাস্তবায়নই দলটির রাজনীতির মূল ভিত্তি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মুন্সীর হাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, অতীতের শাসনামলের অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা সামনে রেখে বিএনপি দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়। জনগণের রায়ে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শরীয়তপুর জেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দুই বছরের মধ্যেই শরীয়তপুর জেলায় দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবে সাধারণ মানুষ।

শান্তিপূর্ণ রাজনীতির ওপর গুরুত্বারোপ করে অপু বলেন, শরীয়তপুরে আমরা কোনো হিংসা ও বিদ্বেষের রাজনীতি চাই না। বিভাজন নয়, ঐক্যই আমাদের লক্ষ্য। আমরা শুধু শান্তি চাই— শান্তির মাধ্যমে উন্নয়ন চাই।

তিনি বলেন, দেশের জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। মানুষ আর কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমে প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে বিএনপি জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করতে বদ্ধপরিকর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

এর আগে তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড় কালি নগর গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মরহুম মতলেব চৌকিদারের কবর জিয়ারত করেন। পরে বড় কালি নগর ফাজিল স্নাতক মাদ্রাসা, বড় কালি নগর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এছাড়া বিভিন্ন স্থানে টং দোকানে বসে এলাকার মুরুব্বিদের সঙ্গে চা পান করে খোঁজখবর নেন এবং আনন্দ বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X