কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস এবার একইসঙ্গে ব্যতিক্রমী ও হাস্যকর একটি মুহূর্তের সাক্ষী হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইটহাউস পরিদর্শনে আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গায়ে আচমকাই সুগন্ধি ছিটিয়ে দিলেন। আর এরপরপরই তার হাতে তুলে দিলেন এক বোতল পারফিউম।

মুহূর্তেই কক্ষে ছড়িয়ে পড়ল সুবাস, আর সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ভেঙে পড়ল উপস্থিত সবাই। ট্রাম্প তখন মজার ছলে প্রেসিডেন্ট শারাকে জিজ্ঞেস করলেন- তো এবার বলুন, আপনার কয়জন স্ত্রী?

ট্রাম্পের এমন অপ্রত্যাশিত প্রশ্নে অনেকটাই অপ্রস্তুত হয়ে যান আল শারা। তবে পরক্ষণেই নিজেকে সামলে হেসে জবাব দেন, মাত্র একজন।

ট্রাম্প তখন চোখ টিপে বললেন, যাই হোক আগে থেকে তো আর অনুমান করা যায় না। সাম্প্রতিককালে ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়।

এটাই প্রথমবার কোনো সিরীয় নেতার যুক্তরাষ্ট্র সফর। ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতা ছিলেন। গত ডিসেম্বর তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করেন।

তার এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন- আহমেদ আল শারা কঠিন এক জায়গা থেকে এসেছে, কিন্তু সে দৃঢ়চেতা মানুষ। আমরা চাই সিরিয়া সফল হোক। উল্লেখ্য, আহমেদ আল শারার স্ত্রীর নাম লতিফা আল দ্রৌবি। তার জন্ম ১৯৮৪ সালের দিকে। দামেস্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে আল শারার সঙ্গে তার পরিচয়। তারা ২০১২ সালের দিকে বিয়ে করেন। এই দম্পতির ৩ সন্তান রয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X