বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণ

অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের। ছবি : সংগৃহীত
অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের। ছবি : সংগৃহীত

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহাপ্রয়াণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। অনিচ্চা বত সঙ্খারা। তার বয়স হয়েছিল ১০১ বছর।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরী শ্মশান বিহারে ড. জ্ঞানশ্রী মহাথের-এর মরদেহ বিশেষ প্রক্রিয়ায় রেখে দেওয়া হবে। পরবর্তী সময় নির্ধারণ করে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। যেখানে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

এদিকে ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়েছে, জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণে বৌদ্ধ জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি ছিলেন শতাব্দীর ইতিহাসের এক সমুজ্জ্বল জ্যোতিষ্কের মতো। অনাথের নাথ, বহু শিষ্য-প্রশিষ্যের মহাগুরু, বহু প্রতিষ্ঠানের জনক কর্মযোগী এ পুণ্য পুরুষের মহাপ্রয়াণে সমগ্র বৌদ্ধ সমাজ গভীরভাবে শোকাহত। পুণ্য দানে সংঘরাজ ভন্তের পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করছি।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X