কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

আগুনে পোড়া বাস। ছবি : কালবেলা
আগুনে পোড়া বাস। ছবি : কালবেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর রাতের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটিতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের সিট, গ্লাসসহ ভেতরের বড় অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

বাসচালক বাবুল জানান, রাতে বাসটি রাজেন্দ্রপুর স্ট্যান্ডে পার্কিং করে তিনি বাসায় চলে যান। বাসের সামনের অংশে তার কন্ট্রাকটার শাওন ঘুমাচ্ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে শাওন জানালা ভেঙে লাফ দিয়ে বের হয়। এতে তার হাত-পা কেটে যায়।

বাস মালিক হুমায়ুন কবির জানান, নতুন গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন কালবেলাকে বলেন, সড়কের পাশে রাখা বাসটিতে ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে কেউ এখনো মামলা করেনি। কে বা কারা বাসে আগুন দিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X