খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)। ছবি : কালবেলা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)। ছবি : কালবেলা

রোগীদের সেবা নিশ্চিত করতে এবং দীর্ঘদিন ধরে চলা নানা অব্যবস্থাপনা দূর করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) অভিযান পরিচালনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ এ অভিযানকে স্বাগত জানিয়েছেন রোগী ও স্বজনরা। এ সময় বেরিয়ে আসা সমস্যাগুলো দ্রুত সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আক্তারুজ্জামানের নেতৃত্বে বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে অভিযান চালানো হয়।

জানা গেছে, বহির্বিভাগের বাথরুমে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার কারণে রোগী ও স্বজনরা ভোগান্তি পোহাচ্ছিল। অভিযান চলাকালে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হয়। পাশাপাশি রোগীদের বসার জায়গার সংকট নিরসনের জন্যও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

হঠাৎ এ ধরনের উদ্যোগে রোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযানের মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবা আরও উন্নত হবে এবং রোগীদের দুর্ভোগ কমবে।

রোগীরা আরও বলেন, এ ধরনের অভিযান হলে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হয় এবং সমাধানও দ্রুত পাওয়া যায়। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং নিয়মিত করার দাবি জানাই।

এ বিষয়ে ডা. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালের আউটডোর বিভাগের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। এখানে কিছু ওয়াশরুমে এবং বসার জায়গার সমস্যা ছিল আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের জন্য বলেছি। আরও কিছু চেয়ারের ব্যবস্থা করেছি। হাসপাতালে সব জায়গায় চিকিৎসাসেবা ভালোভাবে চলছে, তবে চিকিৎসকরা সব ডেটা সঠিকভাবে ইনপুট দিচ্ছে না। আমরা সেগুলো সমাধানের জন্য তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, হাসপাতালে যথেষ্ট পরিমাণে ওষুধ সাপ্লাই আছে। আমরা ইডিসিএল থেকে আরও আড়াই থেকে তিন কোটি টাকার ঔষধ নিয়ে এসেছি। এ ওষুধগুলো যাতে দরিদ্র রোগীরা সঠিকভাবে পায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X