ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে : হারুনুর রশিদ

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. হারুনুর রশিদ। ছবি : কালবেলা
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. হারুনুর রশিদ। ছবি : কালবেলা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমরা একঝাঁক তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলম মাদ্রাসা মাঠে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মো. হারুনুর রশিদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং ৩১ দফার কথা জানিয়ে দেওয়া। কারণ গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। গত ১৭ বছরে আমাদের মেধাবী তরুণরা চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষি থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধাগুলো সবার দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী-পুরুষ সবার অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এদেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক এ সম্পাদক বলেন, শিক্ষা ব্যবস্থার জন্য একটি সার্বজনীন কাঠামো তৈরি করা হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তথা আপনাদের দল বিএনপিকে দেশ সেবার সুযোগ দিন।

সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X