সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

সাতক্ষীরায় শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসিফ চত্বরে আনন্দ মিছিল শেষে জুলাই যোদ্ধারা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে পাশের ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরও মিষ্টি দিতে গেলে গণমাধ্যমের ক্যামেরা উপস্থিত থাকায় পুলিশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। পরে ক্যামেরা সরানোর পর জুলাই যোদ্ধাদের কাছ থেকে মিষ্টি গ্রহণ করেন পুলিশ সদস্যরা।

এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার প্রথম সংগঠক ইমরান হোসেন, আপ বাংলাদেশের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম, জুলাই যোদ্ধা বখতিয়ার হোসেন, রাহাত সরদারসহ অন্য নেতারা।

আনন্দ মিছিলে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসি ঘোষণা হয়েছে, এ রায়ে মানুষ সন্তুষ্ট। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে রায় কার্যকর করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X