কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

বিএনপি নেতা সাইফুল ইসলাম পটুর জানাজায় অংশ নেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
বিএনপি নেতা সাইফুল ইসলাম পটুর জানাজায় অংশ নেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটুর জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আসর নামাজ শেষে নিজ গ্রাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদ মাঠে জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় নেতরাসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের জনগণ অংশ নেয়।

এ সময় জানাজা ও মোনাজাতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসন থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি সাইফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে সবার নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শোকাহত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

সাইফুল ইসলাম পটু বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম সাইফুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদবস্ত গ্রামের মৃত নজির লস্করের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এর আগে, একই দিনে দুপুরে ঢাকার যাত্রাবাড়ীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X