চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন—চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্যসচিব মো. ইদ্রিস আলী এই নির্দেশনা প্রদান করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন জানান, অনৈতিক কাজ বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যেই জড়িত থাক সেটা যদি আমি নিজেও হয়ে থাকি তাহলেও দল এই ব্যাপারে খুব শক্ত ভূমিকা পালন করবে। আগে আমরা কারণ দর্শানোর নোটিশ দিতাম, আর এখন তথ্য যাচাই বাছাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X