রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি : কালবেলা
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাঘার খায়েরহাট এলাকায় র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগান ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রোববার (২৩ নভেম্বর) সকালে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বালু মহল ও চরাঞ্চলের ভূমি-বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়।

এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরবর্তী সময়ে নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাটি সামনে আসার পর র‌্যাব পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসীচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, পদ্মার চরে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল এবং অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X