সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে হেলে পড়েছে ঝুঁকিপূর্ণ ভবন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে হেলে পড়েছে ঝুঁকিপূর্ণ ভবন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব ভবনের বাসিন্দাকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল আটি ভূমি পল্লী ও হাউজিং এলাকায় ভবনগুলো পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।

আইআইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এটিএম তানভীরুল হাসান তমাল বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না থাকায় সয়েল সেটেলমেন্টের কারণে টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। ভবনগুলো নির্মাণের সময় গভীর পাইলিং করা হয়নি, যার ফলে দুর্বল অংশ হেলে পড়েছে।

এ বিষয়ে রাজউক নারায়ণগঞ্জ জোন-৮-এর অথরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, তিনটি ভবন পাশের অপর তিনটি ভবনের ওপর হেলে পড়েছে। তাই মোট ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বিবেচিত না হবে, ততক্ষণ ভবনগুলো ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা প্রতিটি ভবনে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। মালিক ও বাসিন্দারা ইতোমধ্যে অনেক ভবন খালি করতে শুরু করেছেন। ভবনগুলো খালি হওয়ার পর পুনঃপরীক্ষা ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশে গত এক সপ্তাহে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এর মধ্যে গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল সেটি ছিল স্মরণকালের ভয়াবহ ‍ভূমিকম্পের একটি। রাজধানীর এত কাছে এমন শক্তিশালী ভূমিকম্প নিকট অতীতে সংঘটিত হয়নি। এই ভূমিকম্পের পরই রাজধানীসহ আশপাশের বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় ৩০০টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম. আশরাফুল ইসলাম জানান, রাজধানীজুড়ে তাদের প্রাথমিক জরিপে ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে, যেখানে ফাটল এবং হেলে পড়া দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X