কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিসারিতে বিষ প্রয়োগ, ভেসে উঠল হাজার হাজার মাছ

কিশোরগঞ্জে ফিসারিতে বিষ প্রয়োগে ভেসে ঊঠল ৩০ হাজার মাছ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে ফিসারিতে বিষ প্রয়োগে ভেসে ঊঠল ৩০ হাজার মাছ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে রাতের আঁধারে মাছের ফিসারিতে বিষ প্রয়োগে ১০ লাখের অধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে মরে ভেসে ওঠে ফিসারির ৩০ হাজার মাছ।

যারা লিজ নিয়েছেন তারা হলেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে বাক্কার মিয়া, আব্দুল গফুরের ছেলে মুর্শিদ আলী ও মুর্শিদ আলীর ছেলে আরজু মিয়া ।

ফিসারির মালিক আরজু মিয়া জানান, ২০১৫ সালে ৪৪ বিঘা জমি ১০ বছরের জন্য বছরপ্রতি ১২০ মণ ধানে লিজ হিসেবে নেওয়া হয়। সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি গ্রামের আব্দুর রাশিদের মেয়ে শারমিন ও ছেলে শাহীনের কাছ থেকে এ জমি লিজ নেওয়া হয়।

পরে ৮ বছর যাওয়ার পরে আব্দুর রাশিদের বড় ছেলে বিল্লাল মিয়া প্রবাস থেকে দেশে ফিরে আমাদের জমির লিজ বাতিল করতে বলেন। যেহেতু দশ বছর শেষ হয়নি তাই আমরা লিজ বাতিল করিনি। এর জের ধরে আমাদের সঙ্গে বিল্লালের দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমাদের ধারণা ওই শত্রুতার জেরেই বিল্লাল মিয়া আমাদের ফিসারিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।

ফিসারি মালিক মুর্শিদ আলী জানান, আমরা নিয়মিতই লিজের টাকা পরিশোধ করে আসছি। আজকে সকালে হঠাৎ খবর আসে ফিসারিতে মাছ মরে ভেসে ওঠেছে। খবর পেয়ে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। এই ফিসারিতে ৩০ হাজার মাছ ছিল যার বাজারমূল্য ১০ লাখের অধিক টাকা। আমরা বিল্লালের বিচার চাই।

অভিযুক্ত বিল্লাল মিয়া জানান, আমার সঙ্গে তাদের অন্য বিষয়ে বিরোধ থাকায় থানায় একটি অভিযোগ দেওয়া রয়েছে। মাছ মারার বিষয়টিতে আমি জড়িত নয়। পূর্ব শত্রুতার কারণেই আমাকে দোষারূপ করা হচ্ছে।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X