শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বাড়িতে আগুন, সব পুড়ে ছাই

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে পৌর শহরের জোনাইল বাজারের উত্তরপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা পরাগ আহমেদ জোনাইল পূজাঘাঁটি এলাকার বাসিন্দা ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা গেছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত৷ এতে সেমিপাকা ঘরসহ আসবাবপত্র মিলে ১৬-১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওই জামায়াতের নেতা।

তিনি বলেন, আমি একটি বেসরকারি হাইস্কুলে চাকরি করি৷ দুপুর ২টার দিকে আমার কাছে স্ত্রী ফোন দিয়ে জানায় বাড়িতে আগুন লেগেছে। আমি আসতেই দেখি আমার বাসার দুই রুমে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে কোনোমতে প্রাণ নিয়ে রুমে থেকে বের হতে পেরেছেন। স্ত্রীর কাছে শুনলাম বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত৷

প্রতিবেশী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, আমি আগুন লাগার খবর শোনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পাওয়ার ৮ মিনিট পরেই তারা ঘটনাস্থলে আসেন। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ পরিবারটি খুবই অসহায়। সরকার তাদের সহযোগিতার হাত বাড়ালে পরিবারটির উপকার হতো।

অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন পৌর জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান সেলিম। তিনি দল থেকে ক্ষতিগ্রস্ত ওই নেতার পাশে থাকার আশ্বাস দেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুপুরে আগুন লাগার খবর পাই৷ আমাদের স্টেশন থেকে ঘটনাস্থল অতি কাছে হওয়ায় ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছায়৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বাসা ও ২ রুমের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X