বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক দুটি শিশু ধর্ষণ মামলায় দুই জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দুজনকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। পরে পুলিশ ভ্যানে তাদের আদালত থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডিতরা হলেন- উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৫৫) ও অপরজন আগৈলঝাড়া উপজেলার আহতিবাটরা গ্রামের সুধির হালদারের ছেলে রজত হালদার (৪৬)।

আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরের একটি নুরানী তালিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৯) সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী আবুল হোসেন বালীর দোকানে যায়।

এসময় দোকানী আবুল হোসেন বালী বিস্কুটের প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে একটি কাপরের বেড়া দেয়া পরিত্যাক্ত ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩ জুলাই সোহরাব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষাগ্রহণ শেষে বিচারক অপরাধ প্রমাণিত হওয়ায় সোহরাব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অপরদিকে, ‘২০১২ সালের ৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে গরু আনতে যায় আগৈলঝাড়া উপজেলার আহতিবাটরা গ্রামের ১১ বছরের শিশু। এ সময় সেখানে থাকা প্রতিবেশী রজত হালাদার শিশুটিকে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

এই ঘটনায় ওই শিশু নিজেই বাদী হয়ে একইদিন আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তী ৭ আগস্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক রজত হালদারকে যাবজ্জীবন করাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১০

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১১

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১২

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৩

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৪

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৫

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৬

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৭

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৮

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

২০
X