রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ মানববন্ধনের আয়োজন করে। ছবি : কালবেলা
‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ মানববন্ধনের আয়োজন করে। ছবি : কালবেলা

বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, নগরের যানজট নিরসন, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ এবং রামেক হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ ও অস্বাভাবিক বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জরুরি ভিত্তিতে মিটারের ত্রুটি নিরসন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালুর দাবি জানান তারা। এছাড়া সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ ও কোচিং সেন্টারের বাণিজ্যিক মনোভাব নিয়ন্ত্রণ করে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক করার আহ্বান জানানো হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। ফুটপাত দখল, বেআইনি পার্কিং ও লাগাতার যানজটে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার এবং শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা।

রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসেবার অব্যবস্থাপনা দূর করে রোগীদের ভোগান্তি কমাতে প্রশাসনের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নাগরিক স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ না নিলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, ভাসানী পরিষদ রাজশাহীর সভাপতি জালাল উদ্দিন, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সুলতান মাহমুদ, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি রবিউল ইসলাম, নিসচা রাজশাহী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলার আহ্বায়ক মো. শফিকুল আলম সমাপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X