সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার-পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না’

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। এজন্য জনগণের মধ্যে শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরের সময়ে আমরা দেখেছি যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, তখনও আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছি। বাংলাদেশ আবারও সেই পরিস্থিতির দিকেই এগোচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। তাই জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই নির্বাচন মূলত একটি গণভোট। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে– এটাই আমাদের প্রত্যাশা। এনসিপির এমপি পদপ্রার্থীরা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-এর বার্তা নিয়ে শাপলা কলি প্রতীকসহ জনগণের দ্বারে দ্বারে যাবেন। আমরা কখনোই বাংলাদেশকে ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে দেব না।’

বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার– এই স্বপ্ন নিয়েই এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল।’

তিনি মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা ও সব মুক্তিকামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি। বরং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গণবিপ্লব সংগঠিত হয়েছে। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪– এই ঐতিহাসিক লড়াইয়ের উত্তরসূরি হিসেবেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা চায়। অথচ ওসমান হাদিকে হত্যার চেষ্টা ও গুলির ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার।’

সবশেষে তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভবিষ্যৎমুখী রাজনীতির জন্য আমরা ঐক্যবদ্ধ। একাত্তরের দালাল ও চব্বিশের দালালদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও তরুণ সমাজ একসঙ্গে দাঁড়িয়ে আছে। সামনের বাংলাদেশে আমাদের বিজয় নিশ্চিত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১০

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১১

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৩

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৪

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৬

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৭

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৯

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২০
X