স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে, কোন পুরস্কার জিতলেন

গ্লোব সকার অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত
গ্লোব সকার অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরাদের স্বীকৃতি দেওয়ার মঞ্চে আলো কাড়লেন ফুটবলের মহাতারকারা। তাদের মাঝে শীর্ষ পুরস্কার গেল উসমান ডেম্বেলের হাতে। সব টুর্নামেন্ট মিলিয়ে গত মৌসুমে ৩৫ বার গোল করে দলকে তিনি এনে দিয়েছেন একাধিক শিরোপা। কিলিয়ান এমবাপ্পে, রাফিনহা এবং লামিনে ইয়ামালকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।

১৮ বছর বয়সী বার্সা তারকা লামিনে ইয়ামাল দুটি পুরস্কার পেয়েছেন। সেরা ফরোয়ার্ড হয়েছেন তিনি, পাশাপাশি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন। পুরস্কার জিতেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনালদোও। বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন তিনি। ৯৫৬ গোলের মালিক দুবাইয়ের মঞ্চে ঘোষণা দিলেন এক হাজার গোলের মাইলফলকে ছোঁয়ার বাসনা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই পুরস্কারটির জন্য প্রথমে মনোনীতদের একটি সেট থেকে জনসাধারণের ভোটে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের ভোট ও সাংবাদিক, এজেন্ট, কোচ এবং সাবেক খেলোয়াড়দের মতো ফুটবল পেশাদারদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কে, কোন পুরস্কার পেলেন

বর্ষসেরা খেলোয়াড়: উসমান ডেম্বেলে

সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)

সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)

সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)

সেরা জাতীয় দল: পর্তুগাল

সেরা প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X