সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠে সিলেট প্রশাসন

তেলের মূল্য যাচাই করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ। ছবি : কালবেলা
তেলের মূল্য যাচাই করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকার বিভিন্ন দোকানে ভোজ্যতেল, চাল, চিনি, পেঁয়াজ, আলু, খেঁজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা. প্রা.) আবু সালেহ মো. হুমায়ুন কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদের বলেন, সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দিয়েছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X