সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কলেজশিক্ষার্থীর বাবাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজশিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাগর ফারুক হোসেন। তিনি ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও পাটকেলঘাটা থানার কাটাখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পাটকেলঘাটা থানার ওসি মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি নিহত ফারুক হোসেনের কানে পৌঁছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। এতে নয়ন অপমান বোধ করে। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। পরে রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে রওনা হলে তিনি ত্রিশমাইল এলাকায় মারা যান।

তিনি বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X