গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৯:২২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শান্তিপূর্ণ সমাবেশ ও আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং যুবলীগের সাথে ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়।

আজ সোমবার সকালে বালিয়াকান্দি টেম্পো স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাহাত, ছাত্রদলের অপু মণ্ডল, রনি শেখ, পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিকসহ (২২) অন্তত ৭ জন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহত নাজমুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জুবায়ের আল মাহমুদ নছরু বলেন, ‘সারা দেশে বিএনপির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিলে টেম্পো স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। আমরা তা প্রতিহত করার চেষ্টা করি। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।’

বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ জানান, ‘১৬ জুন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। সে উপলক্ষে আমরা সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের করে টেম্পো স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের নবগঠিত কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

বেনজীরের ‘সাভানা ইকোপার্ক’ সরকারি ব্যবস্থাপনায়

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১০

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১১

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১২

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৩

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১৪

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১৫

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৬

বেনজীরকে দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৭

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৮

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৯

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

২০
X