কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্র ও তিস্তার উপকূলবর্তী জেলায় বন্যার আশঙ্কা

 নীলফামারীর তিস্তা ব্যারেজ। ছবি : সংগৃহীত
 নীলফামারীর তিস্তা ব্যারেজ। ছবি : সংগৃহীত

ব্রহ্মপুত্র ও তিস্তার উপকূলবর্তী জেলাগুলোয় বন্যার আশঙ্কা রয়েছে। আগামী ২০ থেকে ৩০ জুনের মধ্যে বন্যা দেখা যেতে পারে। আর ১৫ জুন থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয় নিয়মিত ভারি বৃষ্টির হতে পারে।

সোমবার (১৯ জুন) ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একটি পোস্ট শেয়ার করে এসব তথ্য জানান আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২২ জুন পর্যন্ত ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সবটিতে ভারি থেকে প্রবল ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির পুরোটাই রংপুরের ধরলা, তিস্তা, দুধকুমার নদী ও ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে।

এদিকে রোববার (১৮ জুন) থেকে তিস্তা নদীর উজানে ভারতের গজল ডোবা বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়। ফলে নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তা ব্যারেজে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহ শুরু হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের ফলে রোববার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৫ সেন্টিমিটার ওপরে ওঠে। এরপর সকাল ৯টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বিকেল ৩টায় ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার (২০ জুন) রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামসহ তিস্তার চর এলাকাগুলো আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X