কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাসা। এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক চায় তারা। যেন এটিই তাদের টিকে থাকার শেষ ভরসা। আর এটিও ইরানের পরামর্শেই চাওয়া হচ্ছে।

তেহরানের নেতৃত্বে পরিচালিত এক সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে হিজবুল্লাহ নমনীয় আচরণ দেখাচ্ছে। সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে একটি রোডম্যাপে এগোচ্ছে প্রক্সি বাহিনীটি।

আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া, ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কিছুই করতে না পারা এবং লেবাননিরা দিন দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় উদ্বেগে হিজবুল্লাহ। বাধ্য হয়ে অবস্থানের এই বদল আনছে গোষ্ঠীটি। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত মাসের শেষ দিকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যের আসল হুমকি ইসরায়েল। এ ব্যাপারে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। আমরা নিশ্চিত করছি, প্রতিরোধ বাহিনীর অস্ত্র কেবল ইসরায়েলি শত্রুর দিকেই নির্দেশিত। লেবানন, সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বা সত্তার ওপর হামলা করবে না।

সন্ত্রাসবাদী কাজ করায় হিজবুল্লাহের সঙ্গে রিয়াদের মধ্যে সম্পর্ক ছিল তিক্ত। ২০১৬ সালে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) হিজবুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। তবে ২০২৪ সালের জুনে আরব লিগ হিজবুল্লাহর নাম তাদের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেয়। বিশ্বের অন্যান্য শক্তিও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে। এক সময় ব্যাপক হুমকি-ধমকি দেওয়া গোষ্ঠীটি এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না।

কাসেম সৌদি আরবকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন, এ সম্পর্কের ভিত্তি তিনটি : বিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ, শুধু প্রতিরোধ নয়; বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধের (হিজবুল্লাহ) ওপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক। যদি আমাদের নির্মূল করা হয়, তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে।

সৌদি আরব এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান। রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি। কারণ, ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ এবং ধারণা করা হয়, তেহরানের নির্দেশই পালন করে তারা। এবার ইসরায়েল-মার্কিন হামলায় ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের পথে হাঁটছে ইরান। সে প্রেক্ষাপটে অস্তিত্ব সংকটে পড়া হিজবুল্লাহর নমনীয়তার আভাস বিশ্লেষকরা আগেই দিয়েছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X