কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর নিউমার্কেটে বিশ্বাস বিল্ডার্সের সিটি কমপ্লেক্স মার্কেটের চতুর্থ ও নিচতলায় হওয়া চুরির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গত শুক্রবার বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট থানাধীন নিউমার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটের চতুর্থ ও নিচতলায় কাটা শাবল ব্যবহার করে তালা ভেঙে একটি দোকান থেকে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আলিম হাওলাদার (৩৬)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার মো. শাহজাহান হাওলাদারের ছেলে।

নিউমার্কেট থানা সূত্র জানায়, গত ৪ অক্টোবর রাতে সিটি কমপ্লেক্স মার্কেটে চুরি হওয়ার পর থানায় একটি মামলা হয়। এরপর সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় এবং ওসি একেএম মাহফুজুল হকের নেতৃত্বে এসআই মো. সজীব মিয়া এবং এসআই সিয়াম আহমেদ, এএআই সজিবুজ্জামান, এএসআই সোহেল রানাসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১০ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে বামনা থানা পুলিশের সহায়তায় আসামি মো. আলিম হাওলাদারকে গ্রেপ্তার করে।

এরপর গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেন। এরপর আলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে আসামিসহ অভিযান চালিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার টগরা গ্রাম থেকে চুরি হওয়া টাকার মধ্যে এক লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেন।

গত ১১অক্টোবর আসামিকে আদালতে নিলে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে করলে আসামির দেওয়া তথ্যমতে রোববার বিকালে আসামিকে নিয়ে মামলার ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার একটি কাটা শাবল উদ্ধার করা হয়।

ওসি একেএম মাহফুজুল হক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X