চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীরা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে।

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে। তি‌নি বিবা‌হিত। ইউনিয়নের একটি আবা‌সিক মাদ্রাসায় সস্ত্রীক বসবাস ক‌রেন তিনি। কয়েক দিন আগে স্ত্রীর অনুপ‌স্থি‌তি‌তে মাদ্রাসার আবা‌সিক এক ছাত্রী‌কে তি‌নি ধর্ষণচেষ্টা ক‌রেন ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ভুক্ত‌ভোগী ছাত্রীর এক নিকটাত্মীয় জানান, এক সপ্তাহ আ‌গে ওই শিক্ষক রা‌তের বেলা ভুক্ত‌ভোগী ছাত্রী‌কে নিজ রু‌মে ডে‌কে নেন। মুখ চে‌পে ধ‌রে ধর্ষ‌ণের চেষ্টা ক‌রেন। ছাত্রী তা‌কে বাধা দি‌লে তি‌নি ছাত্রীর বু‌কে ও মাথায় আঘাত ক‌রেন। এ‌তে ওই ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে ওই ছাত্রী তার বা‌ড়ি‌তে গি‌য়ে বাবা-মা‌কে বিষয়‌টি জানান। প‌রে ছাত্রীর প‌রিবা‌রের লোকজন রোববার ওই শিক্ষক‌কে আটক ক‌রে চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের মধ‌্য প্রামা‌ণিকপাড়ার এক‌টি মক্ত‌বে আট‌কে রা‌খেন এবং মারধর ক‌রেন। এ সময় ওই শিক্ষক ছাত্রী‌কে ধর্ষণচেষ্টার কথা স্বীকার ক‌রেন। তার স্বীকা‌রোক্তির এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

রোববার দিবাগত রাত ১ টা পর্যন্ত পাওয়া খব‌রে অ‌ভিযুক্ত ওই শিক্ষক‌কে স্থানীয়রা আট‌কে রা‌খেন ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি স্থানীয়ভা‌বে ফয়সালা করার চেষ্টা চল‌ছিল ব‌লেও খবর পাওয়া গে‌ছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X