কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্তজুড়ে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর ওপর তারা পাল্টা হামলা চালিয়েছে। কাবুল জানায়, পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাক সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একাধিক স্থানে তীব্র সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী তাদের কিছু অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়। সংঘর্ষ হয়েছে পাক-আফগান সীমান্তের পাকতিয়া, খোস্ত, হেলমান্দ ও নানগারহার প্রদেশে।

তালেবান সূত্র দাবি করেছে, এসব সংঘর্ষে পাকিস্তানের ডজনের বেশি সেনা নিহত বা আহত হয়েছে। পাশাপাশি আফগান বাহিনী পাঁচটি সীমান্তচৌকি দখল করেছে এবং কয়েকটি ভারী অস্ত্র ও সামরিক যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও পাকিস্তান পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুলের দাবি, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, এই সামরিক সংঘর্ষ দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। আফগান-পাক সীমান্তে উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন অঞ্চলজুড়ে চীন, ইরান ও ভারতের ভূরাজনৈতিক স্বার্থও এখানে জটিলভাবে জড়িত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১০

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১১

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১২

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৩

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৪

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৫

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৭

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১৮

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১৯

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

২০
X