কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাজ্যের সিকার এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন তিনটি শিশু, এক কিশোরী ও তাদের মা।

পুলিশ জানায়, নিহতরা হলেন কিরণ (৩৫) এবং তার চার সন্তান—সুমিত (১৮), স্নেহা (১৩), আয়ুশ (৪) ও অবনীশ (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে কিরণ চার সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন।

প্রতিবেশীরা জানান, গত দু-তিন দিন ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল। ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে শুক্রবার সকালে দুর্গন্ধ টের পান তারা। পরে দরজা ভেঙে প্রবেশ করলে দেখা যায়, পরিবারের পাঁচজনের মরদেহ মেঝেতে পড়ে আছে।

সিকার সদর থানার এসএইচও ইন্দ্ররাজ মারোদিয়া বলেন, দেহগুলো পচাগলা অবস্থায় উদ্ধার হয়েছে, ধারণা করা হচ্ছে তারা দু-তিন দিন আগেই মারা গেছেন। তবে কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি।

পুলিশের ডেপুটি সুপার সুরেশ শর্মা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফরেনসিক দল তদন্ত করছে। তথ্যসূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X