কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন ছোট ভাই মির্জা ফয়সল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘বিএনপি যখন আন্দোলন করে তুঙ্গে উঠে, আবার ব্যর্থ হয়ে যায়, নেতাকর্মীরা খানিকটা হতাশ হয়ে পড়ে তখন আমার বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন অনুষ্ঠানে নেতাকর্মীদের মনোবল ফেরাতে একটি কবিতা আবৃত্তি করেন। আমিও আজ সেই কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বক্তব্য শুরু করতে চাই।’

এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতা থেকে আবৃত্তি শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

‘যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গ নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা-তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।’

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৭টায় রাজধানীর খামার বাড়ির মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপস্থিত ঢাকাস্থ প্রায় দুই শতাধিক ঠাকুরগাঁওবাসীকে এভাবেই কবিতা আবৃত্তি করেন শোনান অনুষ্ঠানের মধ্যমণি মির্জা ফয়সল আমিন।

সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টির মাঝে মির্জা ফয়সল আমিনের হাসিমাখা গম্ভীর কণ্ঠে আবৃত্তি করা কবিতা উপস্থিত সবাই দারুণভাবে উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতেই মির্জা ফয়সল আমিন উপস্থিত সবার সঙ্গে পরিচয় হন। প্রায় ঘণ্টাব্যাপী পরিচয় পর্বে তিনি সবার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন।

এরপর তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন। বছরের পর বছর জেল খেটেছেন। তবুও তিনি মাথা নত করেননি। তিনি প্রতিনিয়ত দেশের মানুষের কথা ভেবেছেন। এখন সময় এসেছে উনাকে নিয়ে ভাবার। সামনে নির্বাচন। আপনারা ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসীর কাছে বিএনপির মহাসচিব ও আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সহযোগিতা ও দোয়া চাই। যে মানুষটা দেশের জন্য দীর্ঘদিন ধরে লড়ছেন, আমার বিশ্বাস আপনারা তার পাশে থেকে সেই লড়াইয়ের মর্যাদা দেবেন।

মির্জা ফয়সল বলেন, দুপুরের পর থেকেই বৃষ্টি হচ্ছে। তবুও এত মানুষ উপস্থিত হয়েছেন। সবার উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আগামীতে এই অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে করা হবে বলে তিনি জানান।

ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের তরুণ রাজনীতিবিদ দেওয়ান ফয়সাল, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, নবাব, জয়নাল, হিরু ও মিলনসহ আরও অনেকের আহ্বানে ঢাকাস্থ ঐক্যবদ্ধ ঠাকুরগাঁওবাসীর ব্যানারে প্রায় দুই শতাধিক সাবেক ছাত্র নেতা, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যাংকার, সরকারি-বেসরকারি চাকরিজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X