নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে গোলাগুলিতে নিহত ২

নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নদীতে মাছ ধরার আধিপত্য নিয়ে জেলেদের ওপর জলদস্যু বাহিনীর হামলা ও গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন।

আহতদের একই দিন রাত ১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে ঘটনাস্থল থেকে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যু বাহিনী।

নিহত আবদুর রহমান (৪০) ও মো. ইসমাইল (৪২) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাসিন্দা।

সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাসের বরাত দিয়ে দুই জেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে সন্দ্বীপ কোস্টগার্ডের সদস্যরা দুই জেলের মরদেহ সন্দ্বীপ হাসপাতালে নিয়ে যায়। নিহত দুই জেলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলিবিদ্ধ জেলেরা হলেন, জিল্লুর রহমান (৩২) ও নুর আলম মিয়া (৩৫)। এদের অবস্থা আশঙ্কাজনক হলে সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দীপ অংশ থেকে দীর্ঘদিন থেকে মাছ শিকার করে আসছে। কিছুদিন আগ থেকে মেঘনা নদীর মাছ শিকারের এই খেপ দখলের চেষ্টা চালায় জলদস্যু বাহিনী। বুধবার সন্ধ্যার দিকে ওই খেপ দখল করতে জেলেদের জাল কেটে দেয় জলদস্যু বাহিনী। এ নিয়ে জেলেদের সঙ্গে তাদের সংর্ঘষ শুরু হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১০

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১১

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১২

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৪

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৫

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৬

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৭

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৮

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৯

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

২০
X