বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিপণ না পেয়ে ৭ বছরের শিশুকে হত্যা

শিশু ফাতেহা। ছবি : সংগৃহীত
শিশু ফাতেহা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পেয়ে ফাতেহা নামের ৭ বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২ অক্টোবর) রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের তথ্যে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ফাতেহা বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুটকীকান্দি গ্রামের বাছেদ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার দরিয়াদৌলত গ্রামের নাজিম ও শুঁটকিকান্দি গ্রামের আলাউদ্দিন। সম্পর্কে তারা ফাতেহার ফুফাতো ও চাচাতো ভাই।

নিহতের মা রুমি আক্তার বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে কবিরাজ সেজে আমাকে ফোন দেওয়া হয়। মেয়েকে ফিরে পেতে হলে চার লাখ টাকা দিতে হবে বলা হয়। তা ছাড়া যারা আমার মেয়েকে অপহরণ করেছে, তারাই এলাকায় মাইকিং করে আমার মেয়ের খোঁজ চায়। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, ৩০ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় ফাতেহা। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান পাচ্ছিল না পরিবার। এক দিন পর রোববার (১ অক্টোবর) অপহরণকারীরা ফাতেহার বাবা বাছেদ মিয়াকে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়। পরে মুক্তিপণ বাবদ চার লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ অবস্থায় বাছেদ মিয়া বিষয়টি বাছারামপুরের ওসি নূরে আলমকে জানান। পরে পুলিশ অপহরণকারীর ফোন নম্বরের সূত্র ধরে বিষয়টির তদন্ত শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখওয়াত হোসেন বলেন, ‘ফোন কলের রেশ ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের ফোনে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত চ্যাটিং (বার্তা আদান-প্রদান) পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে অপহরণকারীদের তথ্যের আলোকে পাশের ডোবার পানিতে থাকা কচুরি পানার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত শিশুর মা রুমা আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X