হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘা আইড়

৭২ কেজি  ওজনের বাঘা আইড় দেখতে জনতার ভিড়। ছবি : কালবেলা
৭২ কেজি ওজনের বাঘা আইড় দেখতে জনতার ভিড়। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে জেলেদের জালে ৭২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘা আইড় ধরা পড়েছে। মাছটি দেখতে দূর থেকে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তার জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি হলে বৃহস্পতিবার সকালে জেলে মহসিন তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার জালে বিশাল আকৃতির একটি বাঘা আইড় ধরা পড়ে। পরে জেলেদের সহযোগিতায় মাছটি বাজারে নিয়ে গিয়ে ওজন করা হলে ৭২ কেজি হয়। জেলে মহসিন মাছটিকে বিক্রির জন্য দাম হাঁকান এক লাখ টাকা, পরে স্থানীয়রা ৮০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেয়।

স্থানীয়রা জানান, তিস্তা নদীতে এর আগে এত বড় বাঘা আইড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে আমরা দূর থেকে আসছি। তবে স্থানীয়দের ধারণা ভারতের সিকিম রাজ্যের বাঁধ ভাঙায় বাঘা আইড়টি ভারত থেকে এসেছে।

এ বিষয়ে জেলে মহসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে মাছ ধরতে যাই। এতে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়ে। আমি আমার জীবনে এত বড় মাছ তিস্তা নদীতে দেখিনি। মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১০

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১১

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১২

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১৩

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১৪

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৬

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৭

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৮

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৯

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

২০
X