চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুদকের দুই মামলায় আসামি সাবেক কাস্টমস কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের পূর্বক ভোগ দখলের দায়ে চট্টগ্রামের সাবেক এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮) এবং তার স্ত্রী সেলিনা আকতার (৪৮) এবং মেয়ে সাদিয়া আক্তার ফারহা (২৮)।

মঙ্গলবার (২০ জুন) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি মামলায় আসামি করা হয়েছে কিবরিয়া-সেলিনা দম্পতিকে এবং অন্য মামলায় আসামি করা হয়েছে বাবা-মেয়েকে।

পৃথক মামলা দায়েরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আতিকুল আলম।

এজাহার সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে সাবেক কাস্টমস কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী প্রায় আড়াই কোটি টাকা সম্পদের হিসাব গোপন করেছেন। তা ছাড়া ৪ কোটি ৯৯ লাখ ৫ হাজার ১২৫ টাকা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্য পূর্ণ। যা দেখানো হয়েছে তার স্ত্রী সেলিনা আকতারের নামে।

তা ছাড়া দুদকে জমা দেওয়া অন্য একটি বিবরণীতে সাড়ে তিন কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ এবং ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি মেয়ে সাদিয়া আক্তার ফারহার নামে দেখানো হয়েছে।

কাস্টমস বিভাগে কর্মরত অবস্থায় অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে সম্পদ অর্জনের সহযোগিতার দায়ে স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে ফারহানা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের মামলায় আসামি করা হয়েছে।

দুদক চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, মামলায় তদন্ত চলাকালে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ মামলায় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X