বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বগুড়ায় তিন দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বগুড়ায় তিন দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বগুড়ায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। রোববার (৮ অক্টোবর) সকালে দিকে শহরের নূরানি মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকার চারমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দলটির তিন দফা দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার ‘আলেম-ওলামাদের’ মুক্তিসহ মামলা প্রত্যাহার।

বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X