রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী রামগড় ডাকঘর

ঐতিহ্যবাহী রামগড় ডাকঘর। ছবি : কালবেলা
ঐতিহ্যবাহী রামগড় ডাকঘর। ছবি : কালবেলা

পার্বত্য চট্টগ্রামের প্রথম ও প্রচীন মহকুমা শহরের যোগাযোগের একমাত্র ভরসা ছিল খাগড়াছড়ি জেলার রামগড় ডাকঘর। পাকিস্তান সরকারের আমলে গঠিত এই ডাকঘরটির উপকেন্দ্রে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন করে রামগড়কে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। সে সময় এই ডাকঘরেই অবস্থান নিয়েছিল ১ নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারা।

এদিকে আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডাক বিভাগ দিবসটি পালন করা হয়।

স্বাধীনতার পরে ১৯৮৪ সালের ৩০মে রামগড় ডাকঘরটিকে বি গ্রেডে উন্নীত করে প্রধান ডাকঘরের স্বীকৃতি দেয় ডাক বিভাগ। মহান মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত এই ডাকঘরটিতে এখন আর আগের মতো প্রাণচাঞ্চল্য নেই। নেই গণমানুষের পদচারণা। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়ায় মানুষ ডাক বিভাগকে ভুলতে বসেছে। অধিকাংশ মানুষের ধারণা চিঠিপত্র বিলি করা ছাড়া ডাক বিভাগের আর কোনো কাজ নেই। অনলাইন নির্ভর উন্নত যোগাযোগ ও ডিজিটাল ব্যবস্থাপনায় মোবাইলে এসএমএস ও ই-মেইল, ইন্টারনেটে, ই-কমার্স, কোরিয়ার সার্ভিসসহ তথ্য প্রযুক্তির ব্যবহারে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। তারই প্রভাবে সরকারি চিঠিপত্র ছাড়া ডাকঘর কেন্দ্রিক জনসাধারণের কর্মতৎপরতা না থাকায় ঐতিহ্যবাহী রামগড় প্রধান ডাকঘরটি হারাতে বসছে তার পুরোনো জৌলুস।

জানা গেছে, রামগড় ডাক বিভাগে ট্রেজারি ও ইএমইএস সেবা কার্যক্রমটি চালু করা গেলে পার্বত্য চট্টগ্রামের পুরোনো এ পোস্ট অফিস থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ গ্রাহককে সেবা দেওয়া সম্ভব। সেবাটি চালু করা হলে ডাক বিভাগকেন্দ্রিক মানুষের কর্মতৎপরতা বাড়ার পাশাপাশি এ বিভাগ থেকে সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব।

রামগড় ডাক অফিস সূত্রে জানা গেছে, রামগড় ডাকঘরের অধীনে রামগড় ছাড়াও খাগড়াছড়ির মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষিছড়ি উপজেলা ডাক বিভাগ রামগড় প্রধান ডাকঘরের অধীনে পরিচালিত হচ্ছে। তা ছাড়া রামগড় প্রধান ডাকঘরের আওতাধীন চার উপজেলায় আরও ১২টি উপশাখা চালু রয়েছে। রামগড় প্রধান ডাকঘরে ২১ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১২ জন ও শূন্যপদের সংখ্যা ৯টি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম জানান, সাধারণ মানুষভাবে চিঠিপত্র আদান-প্রদান ছাড়া ডাকঘরের কোনো কাজ নেই। বর্তমানে ডাকঘরের সেবার পরিধি বেড়েছে। কিন্তু রামগড় প্রধান ডাকঘর তার সম্পূর্ণ ব্যতিক্রম। যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। আগে সঞ্চয়পত্রের সুবিধা থাকলেও অনলাইননির্ভর হওয়ার গ্রাহক সে সুবিধা পাচ্ছে না।

স্থানীয় প্রবীণ নুর ইসলাম জানান, নব্বইয়ের দশকে প্রবাস থাকাকালে তিনি এই ডাকঘর ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। মাস শেষে বেতন মানি অর্ডার করে পাঠাতেন। এখন এই ডাকঘর স্মৃতিতে ঠাঁই নিচ্ছে।

রামগড় প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শহীদ কামাল আজাদ হতাশা প্রকাশ করে বলেন, ডাকঘরটি নানা সমস্যায় জর্জরিত। ইন্টারনেট সেবা এবং দক্ষ জনবলের অভাবে সঞ্চয়পত্র এবং নতুন হিসাব খোলার মতো সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ভবনে অন্তত রং করে দিলেও গ্রাহক আকৃষ্ট হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১০

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১১

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১৩

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৪

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৫

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

১৬

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

১৭

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

১৮

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১৯

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

২০
X