লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতভর ঝাড়ফুঁক, সকালে স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
লালমনিরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে সুমি আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রাতভর ঝাড়ফুঁকসহ নানা কুসংস্কার পালন করে অবস্থার অবনতি হলে বুধবার (১১ অক্টোবর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই ছাত্রী মারা যায়।

এর আগে মঙ্গলবার রাতে ঘুমন্ত ওই শিক্ষার্থীকে বিষধর সাপ কামড় দেয়। নিহত সুমি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন শুরু করে ঝাড়ফুঁক। এরইমধ্যে সাপের বিষক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে ভোরের দিকে অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পারিনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছিল, কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। পরে ভোরে বেশী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, পরিবারের লোকজন রোগীকে হাসপাতালে না নিয়ে শুরু করে ঝাড়ফুঁক। সাপের বিষক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়লে তার মৃত্যু হয়। সময় মতো হাসপাতালে নিলে হয়ত ওই স্কুলছাত্রী বেঁচে যেত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X