কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে মঞ্জু প্রকাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গত শনিবার (৩০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রকাশ তার ক্রক্স স্লিপার ঘরের দরজার সামনে রেখে নিকটবর্তী একটি দোকানে জুস কিনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ওই জুতা পায়ে পড়েন। কিন্তু ওই জুতায় আগে থেকেই সাপ লুকিয়ে ছিল, যা বুঝতে পারেনি প্রকাশ।

আগে এক দুর্ঘটনায় পায়ের অনুভূতি হারিয়ে ফেলে প্রকাশ। ফলে তিনি সাপের কামড় টের পাননি। অজান্তেই তিনি স্যান্ডেল খুলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেন।

পরে পরিবারের এক কর্মচারী ওই জুতার মধ্যে একটি সাপ দেখতে পেয়ে প্রকাশের বাবাকে খবর দেন। এক পর্যায়ে সতর্কতার সঙ্গে সাপটি সরিয়ে নেওয়ার পর দেখা যায় সেটি মৃত। পরিবারের এক সদস্য জানান, সম্ভবত ক্রক্স জুতার ভেতরে শ্বাসরোধ হয়ে সাপটির মৃত্যু হয়েছে।

এরপর ছেলের খোঁজ খবর নিতে প্রকাশের রুমে যায় মা। তখন তিনি ছেলেকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার মুখের চারপাশে ফেনা ও পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরিবারের সদস্য দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ওই এলাকায় সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এ জন্য ঘরে চারপাশ এবং ঝোপঝাড় সব সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১০

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১১

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১২

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৩

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৪

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

১৫

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১৬

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৯

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

২০
X