নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে কলেজছাত্রী নিহত, বাসে আগুন

কানারামপুর-ত্রিশাল সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনায় জড়িত বাসে আগুন দেয় স্থানীয়রা। ছবি : কালবেলা
কানারামপুর-ত্রিশাল সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনায় জড়িত বাসে আগুন দেয় স্থানীয়রা। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানারামপুর-ত্রিশাল সড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের যাত্রী খুকি আক্তার সুমি (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ চারজন। এ ঘটনায় ওই বাসে আগুন দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুকি আক্তার চরভেলামারী গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি উপজেলার গফরগাঁও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আগুনের খবর পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।’ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসচালক পালিয়ে গেছেন। বাসচালকে আটক করার চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১০

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১২

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৩

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৪

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৫

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৬

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৭

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৮

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

২০
X