লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা করে অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

রায়পুর থানা। ছবি : কালবেলা
রায়পুর থানা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে শাহ আলম স্বপন (৪৫) নামে এক চালককে হত্যার পর তার লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের একটি সুপারি বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

নিহতের স্ত্রী শাহিনুর ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যার পরে নিজ অটোরিকশা নিয়ে বের হন স্বপন। এরপর থেকে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।

এদিকে সকালে রায়পুর উপজেলার বামনী এলাকার সুপারি বাগানে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শাহ আলম স্বপনের লাশ শনাক্ত করেন তার স্বজনরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় স্বপনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার লাশ সুপারি বাগানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

১০

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১১

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১২

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১৩

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৬

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৭

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৮

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৯

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

২০
X